১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সোনার বাংলা গড়তে হবে-কৃষিমন্ত্রী

মো. ইউনুস আলী, ধনবাড়ী | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে আমাদের দেশকে সোনার বাংলায় গড়তে হবে। জাতির পিতা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের স্বাধীণ দেশ দিয়ে গেছেন। আমাদের লক্ষ্য এই বাংলাদেশকে আমরা একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসাবে গতে তুলবো।

শুক্রবার বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী সরকারী কলেজ মাঠে ‘‘তারুণ্যের হাট" সংগঠনের আয়োজনে তারুণ্যের উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ২০২১ সালে আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করবো। এই সময়ে মধ্যে বাংলাদেশ হবে দারিদ্রমুক্ত দেশ। দেশে দারিদ্রের হার কমানো হচ্ছে। প্রতিটি ছেলে-মেয়ে লেখাপড়া শিখবে। দেশের মানুষ খাদ্য নিরাপত্তা পাবে। পুষ্টি পাবে, পুরো দেশ ডিজিটাল হবে।

তিনি আরো বলেন, আজকের তরুণ সমাজই উন্নত সমৃদ্ধ আধুনিকয়ান বাংলাদেশে পরিচালনা করবে। তাই তরুণ সমাজকে দেশ প্রেমে জাগ্রত হতে হবে। প্রতিটি গ্রামই হবে আমাদের শহর।  দেশ এখন উন্নয়নশীল সেই সাথে মানুষের জীবন-যাত্রার মান উন্নয়ন হয়েছে।  

তারুণ্যের হাটের সভাপতি মুহাম্মদ আল মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, চলচিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ, আরিফা পারভীন জামান মৌসুমী, ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, মধুপুরে সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন, ভাইস প্রেসিডেন্ট দেওয়ান নামুল হোসেন প্রমুখ।
 
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, গুণীজন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং শেষে এক বিশাল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি