০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৩ মাসের ছুটি নিয়ে দেড় বছর ধরে বিদেশে সহকারী শিক্ষক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া রহমান ছুটি নিয়েছিলেন তিন মাসের। ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি নিয়ে স্বামীর সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। দেড় বছর পরও তিনি দেশে ফেরেননি।

উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩ জুলাই থেকে একই বছরের ২ অক্টোবর পর্যন্ত ৩ মাসের ছুটি নেন তানিয়া রহমান। ছুটি শুরুর আগের দিন ২ জুলাই তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে যান। এরপর থেকে বিদ্যালয়ের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। দেড় বছর ধরে তিনি বিদেশে অবস্থান করছেন। এতে করোনার কারণে বিদ্যালয়টি বন্ধ থাকলেও ছুটির আগে সেখানে পাঠদান কার্যক্রম ব্যাহত হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানাতে উপজেলা সদরের বাইমহাটীতে তানিয়া রহমানের গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়েছেন। তবে কেউ সেই চিঠি গ্রহণ করেননি। গত বছরের ২৩ জুলাই তাঁকে সর্বশেষ চিঠি পাঠানো হয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলুয়ারা বেগমের মুঠোফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি মহিদুর মিয়া বলেন, তিনি দায়িত্ব গ্রহণের আগেই তানিয়া রহমান ছুটিতে যান। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১৬০ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক আছেন। একজন শিক্ষকের পদ খালি রয়েছে। ছুটি নেওয়ার পর তাঁর পরিবর্তে বিদ্যালয়টিতে কোনো শিক্ষক দেওয়া হয়নি।সূত্র,প্রথম আলো।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, ছুটি নিয়ে বিদেশে যাওয়ার পর থেকেই তানিয়া রহমানের বেতন দেওয়া বন্ধ আছে। তাঁর অবস্থান সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি