০১:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাদক ব্যবসায়ী ২ বোনসহ গ্রেফতার ৩, ইয়াবা-হেরোইন উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০১৭ | | ১১২১৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর ও ঘাটাইলে পৃথক অভিযান চালিয়ে ১৮শ’ পিস ইয়াবা ও ৫০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুই বোন রয়েছে।

বুধবার দুপুরে ও রাতে তাদের গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছে ডিবি পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাতে মধুপুর বাজার থেকে ১৮শ’ পিস ইয়াবাসহ দুই বোনকে আটক করা হয়। আটকৃতরা হলোÑ নাসরিন আক্তার (৪২) এবং তার ছোট বোন শামিমা আক্তার (৩৫)।

অপরদিকে, একইদিন দুপুরে ঘাটাইল উপজেলা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করা হয়। আটককৃত শাকের খান (২৮)। সে উপজেলার চক পাকুটিয়া গ্রামের জাফর খানের ছেলে।

বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

জেলা ডিবি পুলিশের ওসি অশোক কুমার সিংহ বলেন, এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি