০৭:৩৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে জাতীয় পার্টির নেতা আলমগীর হোসেনের ইন্তেকাল

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মো. আলমগীর হোসেন (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বুধবার বিকেলে ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। আলমগীর হোসেন মির্জাপুর পৌর সদরের পোষ্টকামুরী গ্রামের মৃত মাঈন উদ্দিন চেয়ারম্যানের ছেলে। 

বৃহস্পতিবার সকালে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।  

পারিবারিক সূত্র জানান, মঙ্গলবার রাতে তিনি হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হলে তাকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে তার মৃত্যু হয়। আলমগীর হোসেন উপজেলা জাতীয় পার্টির রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

তিনি পোষ্টকামুরী দক্ষিনপাড়া জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও রমজান আলী হাফিজিয়া কোরআনিয়া মাদরাসা পরিচালনা পরিষদের সহ সভাপতির দায়িত্বে ছিলেন। মুত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

এদিকে মির্জাপুর পৌর জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি মো. আলমগীর হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনাম জয়নাল আবেদীন মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু আহম্মদ সম্পাদক আবুল কাশেম খান পৌর জাতীয় পার্টির সভাপতি সাঈদ আনোয়ার সম্পাদক আশরাফ উদ্দিন আহম্মদ প্রমুখ।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি