০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আহত ১

ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্কুল ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ আগস্ট ২০১৭ | | ১১৬৫
, টাঙ্গাইল :
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুল ছাত্র নিহত ও অপর এক ছাত্র গুরুতর আহত হয়েছে।
 
রোববার সকাল পৌনে নয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এ দুুর্ঘটনা ঘটে।
 
নিহত মীম লাদেন মির্জাপুর এস কে মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। সে পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়া গ্রামের মো. লাবলু মিয়ার ছেলে। একই স্কুলের ছাত্র রিফাতকে গুরুতর আহত অবস্থায় কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
জানা গেছে, সকালে মীম লাদেন ও রিফাত পালসার মোটরসাইকেল যোগে মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় পৌছালে টাঙ্গাইলগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে অারোহী মীম লাদেন ঘটনাস্থলেই নিহত হয়। এ দুর্ঘটনায় তার বন্ধু রিফাত গুরুতর আহত হলে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। 
 
রিফাতের অবস্থা অাশঙ্কাজনক বলে কুমুদিনী হাসপাতাল সুত্রে জানা গেছে।
 
মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসঅাই) ইজারত আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাক পালিয়ে গেছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি