০৯:১৪ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে

টাঙ্গাইলে আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ মার্চ ২০১৭ | | ৯৪৯
, টাঙ্গাইল :

বাংলাদেশ কাবাডি ফেডারেশন ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টাঙ্গাইলে আন্ত:উপজেলা কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার সকালে জেলা স্টেডিয়ামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আন্ত: উপজেলা কাবাডি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোঃ মাহবুব হোসেন।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার মাহবুব আলম (পিপিএম) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল ক্লাবের সাবেক সাধারন সম্পাদক হারুন-অর রশিদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এ.হাসান ফিরোজ।

উদ্বোধনী খেলায় অংশ নেয় টাঙ্গাইল সদর উপজেলা বনাম দেলদুয়ার উপজেলা।

খেলায় টাঙ্গাইল সদর উপজেলা ৪৯ পয়েন্ট পেয়ে দেলদুয়ার উপজেলাকে পরাজিত করে। এতে দেলদুয়ার উপজেলা ৩৭ পয়েন্ট লাভ করে।

প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার ১২ টি উপজেলার ৮টি দল অংশ নিচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি