০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ভবন উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ এপ্রিল ২০১৭ | | ৩০৪৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার মসিন্দা চেঁচুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাসান ইমাম খান সোহেল হাজারী।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও শিল্পপতি বোরহান উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বিকম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন-অর-রশিদ, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দত্ত।

এসময় কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক আব্দুল কাদের, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ খান, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ, বিশিষ্ট ব্যবসায়ী নূর-এ-আলম সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা ইরফানুল ইসলাম জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেষে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি