০৯:৫৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মেলায় বিজয়ের গল্প শোনালেন মুক্তিযোদ্ধারা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে মাসব্যাপী বিজয় মেলায় বিজয়ের গল্প শোনালের ৭১’র রনাঙ্গনের মুক্তিযোদ্ধারা।

শুক্রবার রাতে উপজেলা সদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ গল্প শোনার আয়োজন করা হয়। 

মির্জাপুর উপজেলা পরিষদের উদ্যোগে ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফার সভাপতিত্বে স্বাধীনতা যুদ্ধের ঘটনাবলী তুলে ধরে আলোচনায় অংশ নেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা সংসদদের সাবেক কমান্ডার ফজলুল হক বীর প্রতিক। 

৭১’র রানাঙ্গনের এই যুদ্ধা কার ডাকে কি কারণে স্বাধীনতা যুদ্ধে অংশ নেন, পাকবাহিনীর সঙ্গে কোথায় কোথায় সম্মুখ যুদ্ধ হয়, সেযুদ্ধে কতজন সহকর্মী শহীদ হন তিনি তার বক্তব্যে সে স্মৃতি উল্লেখ করেন। 

এ সময় উপস্থিত সকল ¯্রােতা নীরবে যুদ্ধ দিনের সেই গল্প শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন।  

এছাড়া আলোচনায় আরও অংশ নেন টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ বীর বিক্রম, মির্জাপুর উপজলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সরকার হিতেশ চন্দ্র পুলক, অধ্যাপক দুর্লভ বিশ্বাস। এরাও ৭১’র রনাঙ্গনের সেই রক্তঝড়া দিনগুলোর কথা তাদের বক্তব্যে তুলে ধরেন। 

অনুষ্ঠানে শুভেচ্চা বক্তৃব্য রাখেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম প্রমুখ। 

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী লুইপাসহ বিভিন্ন শিল্পী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি