১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হলেন এমপি জোয়াহের

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১১ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হলেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.জোয়াহেরুল ইসলাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেট অধি শাখার উপসচিব(গেজেট) রবীন্দ্র নাথ দত্ত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

রাষ্ট্রপতির আদেশক্রমে ওই উপসচিবের গত ৩ জানুয়ারি স্বাক্ষরিত তথ্যে জানা যায়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা গেজেট প্রকাশ করা হল। প্রজ্ঞাপনে আরও জানানো হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) এর ৭০তম সভার সিদ্ধান্ত মোতাবেক মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত বেসামরিক গেজেট। মাননীয় সংসদ সদস্য মো. জোয়াহেরুল ইসলামের মুক্তিযোদ্ধা তালিকার গেজেট নম্বর-৬৯৮৭। 

মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জোয়াহেরুল ইসলাম বলেন, আমি বঙ্গবন্ধুর ডাকে স্বাধীনতা সংগ্রামে টাঙ্গাইলের পাথরঘাটাসহ কয়েকটি যুদ্ধে সক্রিয়ভাবে অংশ গ্রহণ করেছি। দীর্ঘদিন পরে হলেও যুদ্ধের স্বীকৃতি স্বরূপ সরকার তালিকায় অন্তর্ভুক্ত করায় বঙ্গবন্ধু কন্যা বিশ্বনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীর সময়ে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমি গর্ববোধ করছি। আমি আমার নির্বাচনী এলাকা সখীপুর-বাসাইলবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একজন নিবেদিত কর্মী হিসেবে তাঁর নির্দেশক্রমে নতুন ধারার সখীপুর-বাসাইল উপজেলা গড়বো। তিনি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি