১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবরোধ প্রতিরোধের বিরুদ্ধে টাঙ্গাইল জেলা যুবলীগের অবস্থান কর্মসূচি 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বিএনপির ডাকা ৭২ ঘন্টা অবৈধ অবরোধ প্রতিরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে টাঙ্গাইল জেলা যুবলীগ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় নাশকতা প্রতিরোধে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড-খন্ড মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে আশেকপুর বাইপাস এলাকায় যুবলীগের নেতাকর্মীরা সমবেত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি আশেকপুর বাইপাস থেকে মহাসড়কের নগরজালফৈ-তারুটিয়া হয়ে পুনরায় বাইপাস এলাকায় এসে শেষ হয়। মিছিলে অবৈধ অবরোধ মানিনা-মানবোনা শ্লোগানে মুখরিত হয়।

এসময় বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা যুবলীগের সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার বিপ্লব, শহর আওয়ামী যুবলীগের আহবায়ক মেহেদী হাসান ইমু প্রমুখ।

এসময়, জেলা আওয়ামী যুবলীগ, সদর উপজেলা যুবলীগ ও শহর যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি