১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আজ ১৩ ডিসেম্বর মির্জাপুর হানাদার মুক্ত দিবস

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

আজ ১৩ ডিসেম্বর মির্জাপুরে হানাদার মুক্ত দিবস। ৭১’র এই দিনে অনেক ত্যাগ তিতিক্ষা ও রক্ষের বিনিময়ে মির্জাপুর উপজেলা হানাদার মুক্ত হয়। 

৭১’র ৩ এপ্রিল এ উপজেলা হানাদার কবলিত হয়।  এরপর ৭ মে টাঙ্গাইল জেলার এই এ উপজেলায় পাকবাহিনী ও তাদের দোসরা প্রথম গনহত্যা চালায়।  যাতে শহীদ হন কুমুদিনী কল্যাণ ট্রাস্ট্রের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা সহ ৩১ জন নিরপরাধ বাঙালি।  

এরপর উপজেলা সদর, বাশঁতৈল নয়াপড়া, হিলড়া, রামপুর ও পাথরঘাটাসহ বিভিন্ন স্থানে পাকবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর একাধিক স্থানে সম্মুখ যুদ্ধ সংগঠিত হয়। পরবর্তীতে আজকের এই দিনে এ উপজেলা হানাদার মুক্ত হয়।

এতে নেতৃত্ব দেন কাদেরীয়া বাহিনীর কমান্ডার শাহ আজাদ কামাল জিহাদী, ফেরদৌস আলম রঞ্জু, একই বাহিনীর ৪৫নং কমান্ডার মঞ্জুর কাদের শাজাহান। যার টুআইসি ছিলেন বর্তমানে মির্জাপুরের সাংসদ একাব্বর হোসেন।  এছাড়াও মিত্র বাহিনীর সদস্যরাও সহযোগি ছিলেন।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে মির্জাপুর উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কামান্ডের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হবে।  এছাড়া সন্ধায় শহীদ স্মরণে মোমবাতি প্রজ্বলন ও আলোচনা সভার আয়োজন করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি