১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮ | |
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বৃহস্পতিবার পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। সকালে কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন এবং মির্জাপুরের কুর্নি এলাকায় বাস চাপায় এক শিশু নিহত হয়। 

নিহতরা হচ্ছেন, ট্রাকের চালক আশিক হাসান (২৫) ও ব্যবসায়ী তৈয়বর রহমান (৫০)। আশিক পাবনা জেলার চাটমহর উপজেলার পাচুরিয়া গ্রামের রবিউল সরকারের ছেলে এবং তৈয়বর রহমান লালপুর উপজেলার কুজিরপুকুর এলাকার আইফুল রহমানের ছেলে এবং মির্জাপুরে নিহত শিশু সাগর (১০) টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া এলাকার সাজ্জাদ হোসেনের ছেলে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, সকালে ঢাকাগামী চাউলভর্তি একটি ট্রাক কালিহাতী উপজেলার চরবাবলা এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা কার্টুনভর্তি একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় ট্রাকের পাঁচজন আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক ও তৈয়বরকে মৃত ঘোষনা করেন।

এদিকে সকালে সাগর তার মায়ের সাথে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কুর্নি এলাকায় নানার বাড়ি থেকে বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিলো। এসময় অজ্ঞাত একটি বাস তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সাগর নিহত হয়। গুরুতর আহত অবস্থায় নিহত সাগরের মাকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি