১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় দূর্ঘটনায় নিহতদের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় দুই গা‌ড়ির সংঘ‌র্ষে একই প‌রিবা‌রের তিনজন নিহত

টাঙ্গাই‌লের বঙ্গবন্ধু সেতুপুর্ব এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতদের পরিচয় পাওয়া গেছে।

শুক্রবার (৬ ন‌ভেম্বর) সকাল সা‌ড়ে সাটটার দি‌কে বঙ্গবন্ধু সেতুপুর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘ‌টে।

‌নিহতরা হ‌লেন,সিরাজগঞ্জ সদর থানার সা‌হেদ নগর বেপারীপাড়ার মৃত হাজী কামাল উ‌দ্দিন সরকারে ছে‌লে হাজী আব্দুল ক‌রিম সরকার (৬০), ক‌রি‌মের স্ত্রী মা‌তোয়ারা সরকার (৫০), মে‌য়ে কা‌নিজ ফা‌তেমা (৩০)।

আহতরা হ‌লেন, নিহত ক‌রি‌মের জামাতা হাজী সে‌লিম, না‌তি সা‌মি (আড়াই বছর), ইমদাদুল হক, রুনা (২৭), মেঘলা (১৭)। 

আহত‌দের সিরাজগঞ্জ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এরা মাই‌ক্রোবাস‌যো‌গে সিরাজগঞ্জ থে‌কে টাঙ্গাই‌লে এক আত্মীয় বা‌ড়ি‌তে বেড়া‌তে যা‌চ্ছিল ব‌লে জানা গে‌ছে। 

এ‌দি‌কে দূর্ঘটনার পর মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হয়। প‌রে দূর্ঘটনা কব‌লিত গা‌ড়ি দু‌টি উদ্ধার করার পর সড়‌কে যান চলাচল স্বাভা‌বিক হয়। 


বঙ্গবন্ধু সেতুপুর্ব থানার অ‌ফিসার ইনচার্জ (ওসি) কাজী আয়বুর রহমান জানান, উত্তরবঙ্গ থে‌কে ছে‌ড়ে আসা মাই‌ক্রোবাস ও কাভার্ডভ্যান‌টি সেতু পাড় হওয়ার পর সেতুপুর্ব টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পৌছা‌লে মাইক্রোবাস‌টি (ঢাকা মে‌ট্রো 'চ'- ১৫-৩৪৭৯) কাভার্ড‌ভ্যান‌টি‌কে ধাক্কা দেয়। এ‌তে মাই‌ক্রোবা‌সে থাকা দুই নারীসহ একই প‌রিবা‌রের তিনজন ঘটনাস্থ‌লে নিহত হন। নিহত ক‌রিম তার স্ত্রী, মে‌য়ে, মে‌য়ের জামাতাসহ প‌রিবা‌রের লোকজন নি‌য়ে সিরাজগঞ্জ হ‌তে টাঙ্গাই‌লে আত্মীয় বা‌ড়ি‌তে বেড়া‌তে যা‌চ্ছিল।

‌তি‌নি আ‌রো জানান, দুর্ঘটনা কব‌লিত প‌রিবহন দু‌টি ও লাশ থানায় রাখা হ‌য়ে‌ছে। আই‌নি প্র‌ক্রিয়া শে‌ষে লাশ তা‌দের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি