১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ২টি প্রাথমিক বিদ্যালয় ও ১টি রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে দুইটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও একটি রাস্তার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে এ সকল ভবন ও রাস্তার ভিত্তি প্রস্তরগুলো স্থাপন করা হয়।

চাহিদা ভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্পের (১ম পর্যায়) আওতায় (NBIDGPS) উপজেলার গাংবিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাংগা শালিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও (MRRIDP) এর আওতায় তেবাড়িয়া জিসি-দপ্তিয়র ইউপিসি অফিস রাস্তা চেইনেজ সড়ক নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। 

এ উপলক্ষে গাংবিহালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষার উন্নয়নে নানাবিধ পরিকল্পনা নিয়েছে। ভবন সংকটে বাচ্চাদের শিক্ষা গ্রহনে যেন কোন প্রকার বিঘœ না ঘটে সেই দিকে লক্ষ্য রেখে সরকার প্রতিটি বিদ্যালয়ে পর্যায় ক্রমে নতুন নতুন নির্মানের উদ্যোগ গ্রহন করেছে।

তিনি উপস্থিত জন সাধারনের উদ্দেশ্যে আরও বলেন, আপনারা সরকারের প্রতিটি উন্নয়ন প্রকল্পে সাথে থেকে সহযোগিতা করুন এবং আপনাদের বাচ্চাদের নিয়মিত বিদ্যালয়ে পাঠান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রকৌশলী মো.মাহবুবুর রহমান , জেলা পরিষদের সদস্য শেখ কামাল হোসেন, দপ্তিয়র ইউপি চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, ভাদ্রা ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আহম্মেদ শাহীন, যুগ্ম আহবায়ক মাফুজ রানা এমবি প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি