১২:০৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কুমুদিনীর দৃষ্টান্ত বিত্তশালীরা অনুসরণ করলে দেশে কোন কষ্ট থাকবে না-প্রধানমন্ত্রী

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টাঙ্গাইলের মির্জাপুরের অজোঁপাড়াগায়ে দানবীর রনদা প্রসাদ সাহা নারী শিক্ষা প্রসার ঘটানোসহ মানবতার সেবায় যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, এটাকে সমাজের বিত্তশালীরা অনুসরণ করলে দেশের মানুষের আর কোন কষ্ট থাকবে না।

তিনি বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ^রী হোমসে আয়োজিত কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট এর দানবীর রণদা প্রসাদ সাহা স্বর্ণপদক বিতরণ ও কুমুদিনীর ৮৬তম বর্ষপূর্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, এক এসময় এই জায়গা আশাটা ছিল খুবই দূরহ ব্যাপার। যোগাযোগ ব্যবস্থারও তেমন কোন উন্নয়ন ছিলনা। কিন্তু আজ এখানে খুবই সহজে আসা যায়। কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট যেভাবে মানবতার সেবায় তাদের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হবে।

ট্রাস্টের পরিচালক (শিক্ষা) ভাষা সৈনিক প্রতিভা মুসুদ্দী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহেনাসহ মন্ত্রী পরিষদ সদস্য ও স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি