১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

‘পুলিশ- জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই স্লোগান নিয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা পুলিশ এবং জেলা কমিউনিটি পুলিশিং কমিটির যৌথ উদ্যাগে শহরের কমিউনিটি পুলিশিং অফিস প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ লাইনসের মাল্টিপারপাস শেডে আলোচনা সভায় মিলিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক। 

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আনিসুর রহমান আনিস প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য মিলন মাহমুদ।  

আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং এ বিশেষ অবদান রাখার জন্য দুই জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেন অতিথিবৃন্দ। 

এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি