০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশ সুপারের ব্রিফিং 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আগামী (৮মে) ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন (প্রথম ধাপ) মধুপুর ও ধনবাড়ি উপজেলা নির্বাচন উপলক্ষে আইন-শৃংখলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। 

ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন সরকার মোহাম্মদ কায়সার বিপিএম, পুলিশ সুপার, টাঙ্গাইল (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। ব্রিফিং প্যারেডে মধুপুর ও ধনবাড়ি উপজেলা পরিষদ নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের দায়িত্ব-কর্তব্য ও করণীয়-বর্জনীয় সর্ম্পকে বক্তব্য প্রদান এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করা নিদের্শনা প্রদান করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। 

জেলা পুলিশ প্রধান ভোট কেন্দ্রে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদেরকে মোবাইল/স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা বিরূপ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সহায়তা প্রদান সহ জেলার আইন-শৃংখলা রক্ষার্থে বিভিন্ন দিক-নিদের্শনা প্রদান করেন।

এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ উপজেলা নির্বাচন ডিউটিতে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি