১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছে কৃষকরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষকরা সারা রাত জেগে পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন। পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় চুরির ভয়ে তারা রাত জেগে পাহারা দিচ্ছেন বলে জানা গেছে। 

বাজারে নতুন পেঁয়াজ কিছু-কিছু আসতে শুরু করলেও দামে তেমন একটা প্রভাব পড়েনি তবে দাম কিছুটা কমের দিকে। তারপরও পেঁয়াজের দাম থাকায় চুরির ভয়ে পেঁয়াজ ক্ষেতেই রাত জেগে পাহারা দিতে হচ্ছে কৃষকদের।

কৃষকরা জানান, ১৫ থেকে ২০ দিনের মধ্যেই পুরোপুরি নতুন পেঁয়াজ বাজারে আসবে। নতুন পেঁয়াজ বাজারে আসলেই দাম অনেকটা কমে যাবে। অনেক কৃষক পেঁয়াজ চুরির ভয়ে অপরিপক্ব পেঁয়াজ বাজারে ভালো দাম পাওয়ায় বিক্রি করে দিচ্ছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কয়ড়া গ্রামের কৃষক আজহারুল ইসলাম আজা, আ. হালিম, মো. কবির হোসেন, মুশুদ্দি দক্ষিণ পাড়া গ্রামের তোঁতা হাজী, হাদিরা গ্রামের আ. ছালাম তাদের পেঁয়াজ ক্ষেতের পাশে ছোট করে ঘর তুলে সারা রাত পাহারা দেন পেঁয়াজ চুরির ভয়ে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে ক্ষেতের পেঁয়াজ তুলে রোদে শুকিয়ে নেওয়ার পরপরই উৎপাদিত পেঁয়াজ বাজারে বিক্রির করতে পারবেন।

কৃষক আজহারুল ইসলাম আজা জানান, এক বিঘা জমিতে পেঁয়াজ ৩০ থেকে ৩২ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। প্রতি বিঘায় ৩০ মন থেকে ৩৫ মন পর্যন্ত পেঁয়াজ উৎপাদন হয়। শুধু আজহারুল ইসলাম আজাই নন এখানকার অধিকাংশ কৃষক অধিক মুনাফার আশায় পেঁয়াজ চাষ করে থাকেন। 

কৃষক আ. ছালাম জানান, আমার পাশের ক্ষেত থেকে এক কৃষকের অনেক পেঁয়াজ চুরি হয়ে গেছে। তার জন্য রাত জেগে পাহারা দেই।

ধনবাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফরিদ জানান, এ অঞ্চলের জমি পেঁয়াজ চাষের জন্য খুবই উপযোগী। এখানে পেঁয়াজের ফলনও ভাল হয়। তিনি আরও জানান, এ বছর এখানকার কৃষকরা পেঁয়াজ চাষে লাভবান হবেন।

ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহবুবুর রহমান বলেন, আমরা আশা করছি আগামী দু থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারে নতুন পেঁয়াজ পুরোপুরি আসবে। নতুন পেঁয়াজ পুরোপুরি বাজারে এলেই দাম ক্রয় ক্ষমতার মধ্য চলে আসবে। 

পেঁয়াজ পাহারার বিষয়ে তিনি বলেন, কৃষকের পেঁয়াজ রক্ষারস্থার্থে কৃষকরা ক্ষেতেই পাহারা দিতেই পারেন। এটা অস্বাভাবিক কিছু না।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি