০৯:৫২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪ লাখ টাকায় বিক্রি হয় ‘হিরো আলম’

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ জুলাই ২০২১ | |
সাড়ে ৮ ফিট লম্বা ও ৫ ফিট ৭ ইঞ্চি উচ্চতার ‘হিরো আলম’। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

রাজধানীর গাবতলীর হাটে ছয়দিন অপেক্ষার পর ঈদের আগের দিন ৪ লাখ টাকায় বিক্রি হয় ৩১ মণ ওজনের ষাঁড় ‘হিরো আলম’। যদিও খামারি এর দাম হেঁকেছিলেন ১২ লাখ টাকা।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফাজিলহাটী ইউনিয়নের বটতলা গ্রামের প্রবাসী কামরুজ্জামানের স্ত্রী জয়নব বেগমের খামারের গরু ছিল এটি। গত ২০ জুলাই পুরান ঢাকার একটি এতিমখানা কর্তৃপক্ষ ষাঁড়টিকে কেনে। চার বছর ষাঁড়টি ছিল সাড়ে ৮ ফিট লম্বা ও ৫ ফিট ৭ ইঞ্চি উচ্চতা।

খামারি জয়নব বেগম বলেন, ‘হিরো আলমকে গাবতলীর হাটে তোলা হয়েছিল। হাটে ছয়দিন ক্রেতার জন্য অপেক্ষা করতে হয়েছে। কেউ কাঙ্ক্ষিত দাম বলছিল না। ছয়দিন পর পুরান ঢাকার একটি এতিমখানা কর্তৃপক্ষের কাছে ষাঁড়টিকে চার লাখ টাকায় বিক্রি করা হয়।’

তিনি আরও বলেন, ‘২ লাখ ৭৬ হাজার টাকায় কেনা ষাঁড়টিকে দীর্ঘদিন লালন-পালন করতে সব মিলিয়ে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। আমরা ষাঁড়টি বিক্রি করে কাঙ্ক্ষিত দাম পাইনি। আমার প্রায় এক লাখ টাকা লোকসান হয়েছে।’

জয়নব বেগমের স্বামী প্রবাসী কামরুজ্জামান বলেন, ‘আমাদের খামারের তিনটি ষাঁড় গাবতলীর হাটে নেয়া হয়েছিল। হাটে ৪৫ হাজার টাকা দিয়ে ভিটি ভাড়া করা হয়। হিরো আলম নামের ষাঁড়টির দাম ১২ লাখ টাকা চাচ্ছিলাম। কিন্তু বড় গরুর ক্রেতাই পাচ্ছিলাম না। বাধ্য হয়ে ষাঁড়টি চার লাখ টাকায় বিক্রি করেছি। ষাঁড়টির কাঙ্ক্ষিত দাম পাইনি। তবে বাকি দুটি ছোট গরুর দাম ঠিক পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘ভিটি ভাড়া ৪৫ হাজারসহ হাটে আমার ৭৫ হাজার টাকা খরচ হয়েছে। হাটের ভিটি ভাড়া একটু কমানো উচিত।’

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও কোরবানির ঈদে বিক্রির জন্য তিনটি গরু প্রস্তুত করেন জয়নব বেগম। তিনি গত বছরও ‘সোনা বাবু’ নামের প্রায় ৩৫ মণ ওজনের একটি ষাঁড় বিক্রি করেছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি