০৮:৫১ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমান

জনশক্তিকে জন সম্পদে রুপান্তরিত করলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া সম্ভব হবে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭ | | ৩৮৪৪
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমান বলেছেন, প্রত্যেক ক্ষেত্রে নিজের উন্নতির পাশাপাশি দেশ ও জাতির উন্নতি করতে হবে। আমাদের দেশের জনশক্তিকে জন সম্পদে রুপান্তরিত করতে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলা এবং ডিজিটাল বাংলাদেশ গড়া সম্ভব হবে।”

ইনস্টিটিউটের এর কন্সট্রাকশন টেকনোলজির ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “একটি বিদায় অনুষ্ঠান একটা মহা মিলন। এই মিলন সকলকে উদ্ধুদ্ধ করবে আগামী দিনে কিভাবে চলতে হবে। সততা, স্বচ্ছতার মাধ্যমে জ্ঞান ও দক্ষতার সহিত কর্মজীবনে প্রত্যেককে কাজ করে যেতে হবে।

সোমবার সকালে কন্সট্রাকশন টেকনোলজির উদ্যোগে ক্যাম্পাস প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কন্সট্রাকশন টেকনোলজির চীফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী লিটন রাব্বানি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ প্রকৌশলী মো. মাকসুদুর রহমান।

অনুষ্ঠানে অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের কম্পিউটার টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. সামছুল আলম, ইলেকট্রনিক্স টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. লুৎফর রহমান, ইলেকট্রিকাল টেকনোলজির বিভাগীয় প্রধান প্রকৌশলী আনোয়ার হোসেন, টেলিকমিউনিকেশনের বিভাগীয় প্রধান প্রকৌশলী নুরুন্নাহার ও আর.এস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কন্সট্রাকশন টেকনোলজির ইন্সট্রাক্টর প্রকৌশলী মো. কামরুল হাসান ও ওয়ার্কশপ সুপার (সিভিল) স্টেপ আব্দল­াহ আল মাহমুদ।

এছাড়া এসময় উপস্থিত ছিলেন কন্সট্রাকশন টেকনোলজির ইন্সট্রাক্টর মো. মাহফুজ হোসেন, জুনিয়র ইন্সট্রাক্টর সুজন সরকার, মো. কায়েদ আজম ও ল্যাব ইন্সট্রাক্টর মো. সাইদুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী মানপত্র পাঠ করেন ৫ম পর্বের শিক্ষার্থী ফাবলিহা।

অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এ্যানি, সুজন, জাহিদ, দিপ্তী, নাইমা, আব্দুল আলীম ও শফিকুল ইসলাম।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আব্দুল­াহ আল নোমান, নাজমুল হাসান (১ম শিফট্), সোহেল রানা, সাইফুল ইসলাম, নাজমুল হাসান (২য় শিফট্) এবং তনয় কুমার বিশ্বাস।

আলোচনা শেষে অতিথিরা বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কন্সট্রাকশন টেকনোলজির ৭ম পর্বের শিক্ষার্থী মনিরুল ইসলাম এবং ফাতিনা আক্তার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি