১২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা

স্বজনদের সাথে ঈদ করা হলো না জয়নালের

মনির হোসেন, কালিহাতী | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

স্বজনদের সাথে ঈদ করা হলো না দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত জয়নালের। নিহত জয়নাল আবেদীন (৩০) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামের রুস্তম আলীর ছেলে। 

দক্ষিণ আফ্রিকার নিউক্যাসেল শহরে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত জয়নাল আবেদীনের মামা দুদু মল্লিক জানান, এইচএসসি পাশ করে দশ বছর আগে জয়নাল আবেদীন দক্ষিণ আফ্রিকা পাড়ি জমায়। দক্ষিণ আফ্রিকার নিউক্যাসেল শহরে নিজেই একটি মুদি দোকান করে বেশ লাভবান হয়। দোকানের পাশেই একটি কন্টেইনারে থাকত সে। বুধবার রাতে কাজ শেষে প্রতিদিনের মত জয়নাল সেখানে ঘুমিয়ে পড়ে। স্থানীয় সময় রাত ১টার দিকে কারও ডাকাডাকিতে জয়নাল জানালা খুলে বাইরে উঁকি দেয়। সঙ্গে সঙ্গে দুর্বৃত্তরা তার কপালের বাম পাশে গুলি করলে গুলিটি মাথার পেছন দিয়ে বেরিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সেখানকার প্রতিবেশী এক বাঙালী যুবক বৃহষ্পতিবার সকালে জয়নাল আবেদীনের বাড়িতে খবর দেন। মুহুর্তেই খবরটি ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

দুদু মল্লিক জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, সেখানে জয়নালের পরিচিত লোকজনই টাকার লোভে এই হত্যাকা- ঘটিয়েছে। কারণ বুধবার বিকেলে জয়নাল আবেদীন বাড়িতে ফোন করে জানায় যে, দক্ষিণ আফ্রিকা থেকে সে কানাডায় চলে যাবে। এজন্য তিনি নগদ ২০ লাখ টাকা হাতে রেখে দিয়েছে। সেখানে জয়নাল একটি গাড়িও কিনে। কানাডা যাওয়ার আগে তিনি দোকান ও গাড়ি বিক্রি করে সব টাকা বাড়িতে পাঠিয়ে দিবে। সব মিলিয়ে প্রায় ৭০ লাখ টাকা হবে। আগামী ঈদে বাড়িতে আসার কথা জানিয়েছিল সে। কিন্তু ওইদিন রাতেই তাকে নির্মমভাবে হত্যা করা হলো। চার ভাই এক বোনের মধ্যে জয়নাল আবেদীন ছিল দ্বিতীয়।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে একইভাবে খুন হন জয়নাল আবেদীনের ছোট ভাই আমিন (২৫)। ঢাকার কেরানীগঞ্জে থেকে সে ম্যান পাওয়ারের ব্যবসায় করতেন। নিখোঁজ হওয়ার কদিন পর বুড়িগঙ্গা নদী থেকে আমীনের লাশ উদ্ধার করে পুলিশ। মর্মান্তিকভাবে দুটি ছেলেকে হারিয়ে তাদের পিতা-মাতা এখন পাগল প্রায়। পরিবারের পক্ষ থেকে জয়নাল আবেদীনের লাশ দ্রুত আনার দাবি জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি