১০:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পাঁচ লক্ষ কোটি টাকার বাজেট আসছে

তপু আহম্মেদ ও আরিফুর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ মার্চ ২০১৭ | | ২২৬০
, টাঙ্গাইল :

স্থানীয় সরকার, পল­ী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন বলেছেন, পাঁচ লক্ষ কোটি টাকার বাজেট আসছে। আগে দেশ স্বাধীন হওয়ার পর মাত্র চার হাজার কোটি টাকার বাজেট হত। কিন্তু দেশ এখন উন্নয়নের মহাসড়কে।

বৃহস্পতিবার টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের স¤প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় উন্নয়নে নারীরা ভূমিকা রাখছে উলে­খ করে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতীর সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারন করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। নেতৃত্ব দিচ্ছে জাতীকে। তার নেতৃত্বে আজ মাথাপিছু জাতীয় আয় ১৪৬৫ ডলার হয়েছে। যা পূর্বে ছিল ৫৩৬ ডলার।

শেখ হাসিনার নেতৃত্বের সাথে বিশ্বের কোন রাষ্ট্র প্রধানের নেতৃত্বের তুলনা হয় না দাবি করে তিনি বলেন, দেশের জনসংখ্যা আমাদের সম্পদ, আল­াহর অশেষ রহমত। জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করে এগিয়ে যাচ্ছে দেশ। বিশ্বের ১৬৬টি দেশে বাঙ্গালীরা কাজ করে দেশের মুখ উজ্জ্বল করছে।

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মনোয়ারা বেগম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাধ অধিকারী প্রমুখ।

পরে তিনি টাঙ্গাইল পৌরএলাকার পশ্চিম আকুর টাকুর পাড়া ব্রিজ সংলগ্ন লৌহজং নদীর পুনঃ খনন প্রকল্প পরিদর্শন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি