১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

র‌্যাব-পুলিশ দিয়েও পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণ করা যাবে না

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, পেঁয়াজের চাহিদার তুলনায় আমদানি অপ্রতুল। সেই সঙ্গে মজুতে ত্রুটি থাকায় পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালায় যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, বৃষ্টির কারণে উত্তোলনের সময় পেঁয়াজ মজুত করতে পারেননি কৃষক, এখানে ঘাটতি ছিল। ভারত পেঁয়াজের রফতানির ওপর নিষেধাজ্ঞা দেবে আমরা বুঝতে পারিনি। এখানে আমাদের হয়তো ভুল থাকতে পারে, আমাদের আগেই একটা জরিপ করা দরকার ছিল। কতটা উৎপাদন হয়েছে, কতটুকু আমরা আমদানি করব।

পেঁয়াজের প্রয়োজন ২৫-২৬ লাখ টন উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, বাইরে থেকে এখন ৩০০ টন ও ৫০০ টন পেঁয়াজ আসছে। ব্যবসায়ীরা তা ফলাও করে প্রচার করে। এতে ইতিবাচক প্রভাব পড়ে। কিন্তু বাজারে এর প্রভাব পড়ে না।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে যেকোনো পণ্যের দাম নির্ভর করবে চাহিদা এবং সরবরাহের ওপর। কি পরিমাণ চাহিদা রয়েছে, কি পরিমাণ সরবরাহ হচ্ছে। র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ কোনো কিছু দিয়েই পেঁয়াজসহ দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ করা যাবে না।

ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীরের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদ, কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. কবির ইকরামুল হক ও কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মো. সায়েদুল ইসলাম।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি