০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা ভাইরাস

কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের সংক্রমন রোধে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে টাঙ্গাইলের নাগরপুরে কুলি, দিনমজুর, চা দোকানী, সিএনজি ও অটো শ্রমিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। কর্মহীন এসব মানুষের দিনযাপন কঠিন হয়ে পড়েছে। 

কর্মহীন হয়ে পড়া এসকল লোকজনের মধ্যে সরকারের তরফ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম। শনিবার সকালে উপজেলা সদর বাজারের কর্মহীন হয়ে পড়া দিনমজুর, চা-দোকানী, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী, সিএনজি শ্রমিক, অটো শ্রমিকদের প্রায় ৪ শতাধিক দরিদ্র পরিবারের লোকজনের প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি তেল, ১পিস সাবান বিতরন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, সদর ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো.উজ্জ্বল হোসেন মোল্লা, বাজার বনিক সমিতির আহবায়ক হাবিবুর রহমান লিটন, ছাত্রলীগ নেতা মো. রাজিব আহম্মেদ রাজু প্রমূখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী করোনা ভাইরাসের কারনে এই উপজেলায় কর্মহীন কোনো মানুষ না খেয়ে থাকবেন না। সে লক্ষ্যে কর্মহীন লোকজনের মধ্যে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয়েছে। কর্মহীন লোকজনের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে। যতদিন পর্যন্ত আমরা এ দূর্যোগ কাটিয়ে উঠতে না পারবো ততদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। 

তিনি আরো বলেন, হাসপাতাল, ওষুধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় কাচাঁ বাজার ছাড়া উপজেলার সবকিছু বন্ধ রয়েছে। করোনা ভাইরাসের বিষয়ে জনগণকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে। এ কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রোভার স্কাউটরা সহোযোগিতা করছেন।

এসআর 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি