০২:৫৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধার, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৪ জুলাই ২০২১ | |
টাঙ্গাইলের নাগরপুরে চুরি যাওয়া ইজিবাইক ও আটক চোর। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে চুরি যাওয়া ইজিবাইক উদ্ধারসহ চোর চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে নাগরপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত চোর ঢাকা জেলার ধামরাই থানার বাউখন্ড গ্রামের লাল মিয়ার ছেলে আঃ মান্নান (২৩)।

শনিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার পাকুটিয়া ইউনিয়নের পাকুটিয়া গ্রাম থেকে এলাকাবাসীর সহায়তায় চুরি যাওয়া ইজিবাইক সহ চোর চক্রের এ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে রবিবার (৪ জুলাই) সকালে আসামী আঃ মান্নানের রিরুদ্ধে চুরি মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুলাই শুক্রবার রাতে উপজেলার পাকুটিয়ার ইজিবাইক মালিক গোলাম কিবরিয়া খানের বাড়ী হতে তার ইজিবাইকটি চুরি হয়। শনিবার সকালে গোলাম কিবরিয়ার ছেলে সোহাগ চুরি যাওয়া ইজিবাইকটি সব যায়গায় খুজতে থাকেন। খুঁজতে খুঁজতে পার্শ্ববর্তী সাটুরিয়ার দিকে গেলে রাস্তায় সে চোর মান্নানকে তাদের ইজিবাইক নিয়ে পালাতে দেখে। 

এসময় সে এলাকাবাসীর সহযোগিতায় চোরসহ গাড়ি আটকিয়ে স্থানীয় পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমানকে খবর দেন। পরে চেয়ারম্যান এসে নাগরপুর থানা পুলিশকে খবর দিলে পুলিশ চোরসহ ইজিবাইক উদ্ধার করে নাগরপুর থানায় নিয়ে আসে।

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন বলেন, চোরকে ইজিবাইকসহ আটক করে এলাকাবাসী নাগরপুর থানা পুলিশকে খবর দিলে চোরসহ ইজিবাইক থানায় আনা হয়। পরে ইজিবাইকটি মালিকের কাছে হস্তান্তর করে আসামীর বিরুদ্ধে চুরি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি