১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে সড়ক দূর্ঘটনায় মাদরাসা ছাত্র নিহত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. আসাদ (১৪) নামের এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন।

বুধবার (৯ আগস্ট) দুপুরে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক সড়কের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। 

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আসাদ মির্জাপুর উপজেলার ওয়ার্সি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। সে ভূঞাপুর উপজেলার আসাদুজ্জামান খান হাফিজিয়া মাদরাসার ছাত্র ছিল।

নিহতের পিতা জাহাঙ্গীরের বন্ধু ওয়াহেদুজ্জামান পলাশ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, নিহতের ফুফু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জাঙ্গাঙ্গীর বুধবার দুপুরে ভূঞাপুর থেকে তার ছোট মেয়ে ও ছেলে আসাদকে সঙ্গে নিয়ে সিএনজি যোগে তার অসুস্থ বোনকে দেখার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে যাওয়ার পথে আঞ্চলিক সড়কের পালিমা নামক স্থানে পৌঁছালে একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাদের বহনকারী সিএনজিকে ধাক্কা দিলে তারা সিএনজি থেকে ছিটকে পড়ে যায়। 

তিনি আরও বলেন, স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করেন। তার বড় বোন আকসা গুরুতর আহত হয়ে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে। এছাড়া বাবা জাহাঙ্গীর হোসেন সুস্থ রয়েছেন। 

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, আসাদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘাতক পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি