১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি

সংখ্যালগু সম্প্রদায়ের উপরে বিএনপি নেতাকর্মিরাই হামলা চালিয়েছে

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৬ নভেম্বর ২০১৬ | | ১৬৮৬
গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। ছবি- মোস্তফা কামার নান্নু
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামীলীগের নব-নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সম্প্রতি ব্রাক্ষন বাড়িয়া সংখ্যালগু সম্প্রাদায়ের উপরে বিএনপি নেতাকর্মিরাই হামলা চালিয়েছে। তাদের কোন ষড়যন্ত্র কাজে আসবে না। যারা এই সংখ্যালগুদের হামলার নির্দেশ দিয়েছে তাদেও কাউকে ক্ষমা করা হবে না বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে উপজেলার ধনবাড়ি ডিগ্রিকলেজ মাঠে আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এ সময় সাবেক মন্ত্রী আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব মহামান্য রাষ্ট্রপতির। সংবিধানে যেভাবে নির্দেশ দেয়া আছে সেভাবেই নির্বাচন কমিশন গঠন করা হবে। মহামান্য রাষ্ট্রপতি চাইলে আওয়ামীলীগ তাকে সহযোগীতা করবে বলে জানিয়েছেন তিনি।

সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও শামছুন্নাহার চাঁপা শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় এ গণসংবর্ধনার আয়োজন করে ধনবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও এর অংগ সংগঠনের নেতাকর্মিরা।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বদিউল আলম মুঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য মারুফা আক্তার পপি, কার্যকরি সদস্য রেমন্ড আরেং।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের, কালিহাতি উপজেলা চেয়ারম্যান মোজহারুল ইনলাম ঠান্ডুসহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি