১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন টাঙ্গাইলের আ’লীগ নেতা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৩ মার্চ ২০১৮ | | ১৮৫৫
, টাঙ্গাইল :

চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতার চেক পেলেন টাঙ্গাইলের এক আওয়ামী লীগ নেতা।

শুক্রবার সকালে টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আলহাজ্ব ছানোয়ার হোসেন এ চেক তুলে দেন।

জানা যায়, টাঙ্গাইল পৌরসভার ৪ নং দিঘুলীয়া ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও হোমিও চিকিৎসক ডা. আব্দুল আওয়াল প্রায় তিন বছর আগে ব্রেন স্ট্রোক করেন। সে সময় থেকেই তাকে সুস্থ করে তুলতে পরিবারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চলছিল। তৃণমূল আওয়ামী লীগের নিবেদিত এ কর্মী ও নেতার অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করে আর্থিক সহায়তার আবেদন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আলহাজ্ব ছানোয়ার হোসেন। তার আবেদনের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাঁচ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক অনুদানের চেকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে অসুস্থ আওয়ামী লীগ নেতা ডা. আব্দুল আওয়াল এর হাতে তুলে দেন সংসদ সদস্য।

নিজ বাস ভবনে আয়োজিত এ চেক হস্তান্তর এর সময় উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুর হক আলমগীর, সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ খান পিয়ারা, বাঘিল ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম খান প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি