০৯:৫৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে উদ্ধার নারীকে বৃদ্ধাশ্রমে দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে আহত অবস্থায় উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় নারীকে বৃদ্ধাশ্রমে দেয়া হয়েছে। 

সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সহায়তায় ফেসবুক গ্রুপ ‘আইডিয়াল মির্জাপুর’ এর সদস্যরা তাকে ময়মনসিংহের ভালুকা উপজেলায় অবস্থিত সারা মানবিক বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের কাছে দেন।   

জানা গেছে, গত প্রায় চার মাস আগে মির্জাপুর থানা পুলিশ আহত অবস্থায় অজ্ঞাত ওই বৃদ্ধাকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসন ও আইডিয়াল গ্রুপ মির্জাপুর এর সদস্যদের সহায়তায় তার চিকিৎসা চলে। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও পরিচয় মেলেনি। 

পরে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের পরামর্শে আইডিয়াল গ্রুপ মির্জাপুরে সদস্যরা ভালুকা উপজেলার ওই বৃদ্ধাশ্রমে যোগাযোগ করেন। 

সোমবার দুপুরে বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ মির্জাপুরে এসে ওই বৃদ্ধাকে তাদের হেফাজতে নেন। 

আইডিয়াল গ্রুপের অ্যাডমিন আজাদ রহমান বলেন, আহত অবস্থায় উদ্ধার হওয়ার শুরু থেকে ইউএনও স্যারের পরামর্শে আমরা তার পরিচয় নিশ্চিত হওয়া ও চিকিৎসার খোঁজ খবর নিয়েছি। পরিচয় নিশ্চত হতে না পেরে ইউএনও স্যারের পরামর্শে তাকে বৃদ্ধাশ্রমে দেয়া হয়েছে। 

মির্জাপুর উপজলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেক বৃদ্ধার চিকিৎসা সহায়তার জন্য কুমুদিনী হাসপাতাল ও আইডিয়াল গ্রুপের প্রশংসা করে বলেন, অসহায় ওই বৃদ্ধাকে ভালুকায় অবস্থিত সারা মানবিক বৃদ্ধাশ্রমে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি