১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারে 'বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি'র কমিটি গঠন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দেলদুয়ার উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে। 

শনিবার সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে দেলদুয়ার উপজেলা পরিষদ মিলনায়তনে শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল শেষে এক কাউন্সিল অধিবেশনে উপস্থিত দেলদুয়ার উপজেলার শিক্ষকদের মতামতের ভিত্তিতে মোঃ মিজানুর রহমান আসলাম সভাপতি, মোঃ আতিকুর রহমান নির্বাহী সভাপতি, মোঃ আমির হামজা সাধারণ সম্পাদক এবং মোঃ আল মামুন মিয়াকে নির্বাহী সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ সহিনুর রহমান খানের সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে কানায় কানায় পূর্ণ হল রুমটি দেলদুয়ার উপজেলার শিক্ষকদের পদাচারণায় মুখরিত ছিল। 

এ সময় আরো উপস্থিত ছিলেন 'নাগরপুর-দেলদুয়ার' এর মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আলী, দেলদুয়ার উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কে এম গোলাম মহিউদ্দিন, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, দেলদুয়ার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, দেলদুয়ার উপজেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ হুমায়ূন কবির, নির্বাহী সাধারণ সম্পাদক বাশিরুল ইসলাম, সিঃযুগ্ম-সম্পাদক আল মামুন খান, যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মালেক, অর্থ সম্পাদক আনিসুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক কামরুন্নাহার খান মুন্নি, আইসিটি সম্পাদক মুহাম্মদ ইসমাইল হোসেন, যোগাযোগ সম্পাদক আব্দুল মান্নান, ধর্ম সম্পাদক মোঃ শামীম আল মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন মিল্টন, সহ-আন্তর্জাতিক সম্পাদক সেলিম আল মামুন, সহ-দপ্তর সম্পাদক সুমি শিকদার, কার্যকরী সদস্য শরিফুল হক মোজাম্মেল, নাগরপুর উপজেলা শিক্ষক কল্যান সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি মোঃ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মুহাম্মদ মাকসুদ আলী খান, নির্বাহী সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রিপন, কল্যান ট্রাস্ট সম্পাদক জায়েদুর রহমান তুহিন, মহিলা বিষয়ক সহ-সম্পাদক মরিয়ম খানসহ বিভিন্ন উপজেলা হতে আগত নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি