১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুর শহিদ ক্যাডেট স্কুলের সহ পাঠ্যক্রমিক উৎসব

সাব্বির আহম্মেদ হৃদয় | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭ | | ২০৫৩
, টাঙ্গাইল :

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে টাঙ্গাইলের মধুপুর শহিদ ক্যাডেট স্কুলের বার্ষিক সহ পাঠ্যক্রমিক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মধুপুর শহিদ ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এ উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠিত উৎসবে গাবতলী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক ও হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মানিক চন্দ্র বসু সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মধুপুর উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (এইউইও) নাহিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা (এইউইও) মাহমুদা খাতুন, গাবতলী ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক তোজাম্মেল হোসেন, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র খন্দকার আরেফিন আহম্মেদ শরিফ, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক বিধুভূষণ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহজাহান আলী সাজু, মাকছুদুর রহমান প্রমুখ।

প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শহীদুল ইসলাম শহিদ এর সার্বিক তত্ত¡াবধানে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নব প্রতিষ্ঠিত বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নূরজাহান নিপা, মাধ্যমিক শাখা (কোচিং) পরিচালক সাইফুল ইসলাম, প্রাথমিক শাখা পরিচালক মাজেদুর রহমান, ছানোয়ার হোসাইন, নিরঞ্জন সূত্রধর, শামীম আল মামুনসহ প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকতা-কর্মচারি এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে ক্রীড়ার বিভিন্ন ইভেন্ট, নাচ, গান, কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী জান্নাতুল মাওয়া লামিয়া।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি