১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাই‌লে পঞ্চমদিনেও চল‌ছে পরিবহন ধর্মঘট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পঞ্চম দিনেও প‌রিবহন ধর্মঘট অব্যাহত র‌য়ে‌ছে।  শুক্রবার টাঙ্গাইল থে‌কে দুরপাল্লার কোন বাস ছে‌ড়ে যায়‌নি।  এরকম চিত্র জেলার বি‌ভিন্ন উপ‌জেলা থে‌কে চলাচল করা প‌রিবহনগু‌লোরও।  

ত‌বে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে ক‌য়েক রু‌টের অল্পসংখ্যক বাস-ট্রাক চল‌তে দেখা গে‌ছে।  এরম‌ধ্যে অ‌ধিকাংশ প‌রিমান ট্রাক চলাচল কর‌ছে মহাসড়‌কে। এর আ‌গে গত সোমবার থে‌কে অ‌ঘো‌ষিত প‌রিবহন ধর্মঘট পালন কর‌ছে শ্র‌মিকরা।  এ‌তে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে
বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীদের।

জানা গেছে, সড়ক আইন সংশোধনের জন্য পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘট চলছে। গত সোমবার থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটের কারনে যাত্রীদের ভোগান্তি বেড়েছে। শ্রমিকরা নতুন আইনের অন্তত পক্ষে ৯টি ধারা বাতিল ও সংশোধনের দাবীতে অঘোষিত ধর্মঘট পালণ করছে।  

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক শ্রমিক স‌মি‌তির সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন বলেন, সংগঠনের সিদ্ধান্ত হল পরিবহন চালানো।  ঘোষণা না দিয়ে এভাবে দাবী আদায়ের পন্থা সংগঠন সমর্থন করেনা।  এর পরেও শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।  এজন্য শুক্রবারও টাঙ্গাইল থেকে কোন পরিবহন ছেড়ে যায়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি