১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে কারিতাসের আইসিটি সেন্টারে ওরিয়েন্টেশন সভা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

কারিতাস ময়মনসিংহ অঞ্চলের মধুপুর ও ফুলবাড়ীয়া উপজেলার কারিতাসের ৪টি আইসিটি সেন্টারে বিদেশ ফেরত প্রবাসীদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর সকালে উপজেলার জলছত্র কারিতাস আইসিডিপি অফিসে আইএমডিসি প্রকল্পের জলছত্র তথ্যগৃহ আইসিটি সেন্টার, টেলকী ওরাকল আইসিটি সেন্টার ও পীরগাছা সহযাত্রী আইসিটি সেন্টারের আওতাধীন বিদেশ ফেরত প্রবাসীদের নিয়ে এ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আইএমডিসি প্রকল্পের ফোকাল পার্সন ব্রিলিয়ান্ট চিরান, মধুপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, কারিতাসের আইটি ফেসিলিটেটর শাশ্বত রিছিল, কমিউনিটি অর্গানাইজার সুষ্ময় নকরেক, হান্না রেমা, লেয়া রেমা, কমিউনিটি ভলান্টিয়ার মেরী চাম্বুগং, রত্না মাংসাং, কেরিনা স্বপ্না দিও প্রমূখ। ওরিয়েন্টেশন সভায় জলছত্র ও টেলকী সেন্টারের আওতাধীন বিদেশ ফেরত প্রবাসীরা অংশগ্রহন করেন। 

এর আগে গত ১১ সেপ্টেম্বর বুধবার ফুলবাড়ীয়া উপজেলার বাবুলের বাজার জাগরণ আইসিটি সেন্টারেও  একই বিষয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তথ্য সেবা ও নিরাপদ অভিবাসন  বিষয়ে আলোচনা করা হয়। 
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি