১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কোটি টাকা আত্মসাৎ

নির্বাচন বাতিল চেয়ে  নৃ-গোষ্ঠী গারো সম্প্রদায়ের মানববন্ধন 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

মধুপুরের পঁচিশ আবিমা আদিবাসী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (আকূল) এর প্রাক্তন ম্যানেজারের কোটি টাকা আত্মসাৎ ও প্রহসন মূলক সমিতির নির্বাচন আয়োজন বাতিল এবং দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সমিতির সদস্য ও এলাকার নৃ-গোষ্ঠী গারো সম্প্রদায়ের মানুষ। 

শুক্রবার (২২ মার্চ) টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পঁচিশ মাইল সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়। পরে অফিস কার্যালয় ঘেরাও করে বিক্ষুব্ধরা। 

এদিকে কার্যালয় ঘেরাও করায় নির্বাচন স্থগিত ঘোষণা করে সমিতি কর্তৃপক্ষ। 

এতে উপস্থিত ছিলেন সমিতির সদস্য ও জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি মি. ইউজিন নকরেক, সমিতির সদস্য ও বৃহত্তর ময়মনসিংহ আদিবাসী ডেভেলভমেন্ট কাউন্সিল সভাপতি মি. অজয় মৃ, সমিতির সদস্য ও আদিবাসী নেত্রী পিউ ফিলোমিনা, সমিতির সদস্য ও জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক থমাস চাম্বুগং, সমিতির সদস্য ও আদিবাসী নেতা প্রবীন চিসিম, হেরিট সিমসাং ও মিনু মারিয়া প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি