০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪ চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জনের মনোনয়নপত্র বাতিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে ১২টি উপজেলার ১৮২ জন প্রার্থীর মধ্যে ২১ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এদের মধ্যে ৪ জন চেয়ারম্যান, ১১ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

বুধবার মনোনয়ন যাচাই বাছাই শেষে এসব প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ৩ উপজেলার কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি।

গত সোমবার টাঙ্গাইলে ১২টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনে ৫৩ জন চেয়ারম্যান প্রার্থী, ৭১ জন ভাইস চেয়ারম্যান ও ৫৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। 

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মধুপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে মধুপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ১ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। ধনবাড়ী উপজেলার কোন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। 

গোপালপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়েছে। 

ভূঞাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম তালুকদার, একে হাবিবুল্লাহ এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

ঘাটাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। ঘাটাইলে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি।

কালিহাতী উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী চায়না আক্তার এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. আকরাম হোসেন কিসুল, মো. আলমগীর হোসেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী কামরুন্নাহার, শাহিন আরা মিষ্টু, ফাহমিদা আনছারী এর মনোনয়ন বাতিল করা হয়েছে।

দেলদুয়ার উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা, আব্দুল আলীম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী লায়লা আজাদ এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

নাগরপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী আরিফুর রহমান খান, ফরিদুর রহমান, কহিনুর হোসেন, হুমায়ুন কবির, মোহামিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিলরুবা এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

মির্জাপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। মির্জাপুরে কোন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়নি।

বাসাইল উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের চেয়ারম্যান প্রার্থী সৈয়দ নিজামুল ইসলাম এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

সখীপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেয়। তাদের মধ্যে ভাইস চেয়ারম্যান প্রার্থী ডিএম শরীফুল ইসলাম এর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

এ ব্যাপারে জেলা নির্বাচন অফিসার এইচ এম কামরুল ইসলাম বলেন, ২৫০ জন ভোটারের স্বাক্ষরসহ বিভিন্ন কারণে ৪ জন চেয়ারম্যান, ১১ জন ভাইস চেয়ারম্যান ও ৬ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। 

উল্লেখ্য, এ উপজেলায় চতুর্থ ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি