০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে প্রাইভেট কারে হঠাৎ আগুন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে ত্রুটি সারিয়ে রাস্তায় ট্রায়াল দিতে এসে প্রাইভেট কারে হঠাৎ আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটেছে। 

এতে অল্পের জন্য ট্রায়ালে আসা চালক (মিস্ত্রি) প্রাণে বেঁচে গেলেও ক্ষতিগ্রস্থ হয়েছে গাড়ীর ইঞ্জিন ও ড্যাসবোর্ড। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর পৌর এলাকার মালাউড়ীর সামসুন্নেছা চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনাটি ঘটে।

সত্যতা নিশ্চিত করেছেন মধুপুর ফায়ার সার্ভিসের টিম লিডার ভজন হালদার। 

তিনি জানান, ত্রুটি সারাতে জনৈক আব্দুল মজিদের প্রাইভেট কারটি( ঢাকা মেট্রো ১১-৫৭১৭) স্থানীয় জয়নাল ফারুকের গ্যারেজে আনা হয়। গ্যারেজের মিস্ত্রি গাড়িটি সারানোর পর ট্রায়াল দিতে রাস্তায় নামালে টাঙ্গাইলের দিকে একটু এগোলেই গাড়ির ইঞ্জিনে হঠাৎ করেই আগুন লেগে যায়।  আগুন দেখে মিস্ত্রি দ্রুত গাড়ি থেকে নেমে পড়েন। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে গাড়িটির ইঞ্জিন ও ড্যাসবোর্ড পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি