০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভুয়াপ্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ২ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ভুয়াপ্রশ্নপত্র ফাঁসকারী  চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানায় র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন- গোপালপুরের বড়কুমুল্লি এলাকার মোঃ শাহজাহান আলীর ছেলে মোঃ সাফিন মিয়া (১৮) ও মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ সজিব মিয়া (১৮)।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর একটি আভিযানিক দল পৌরসভার ছয়আনী পুকুর পাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুকুরের দক্ষিণপাশে মীর রেজিয়া বেগমের দুইতলা বিল্ডিং (থানা স্টোর) এর দ্বিতীয় তলায় বামপাশে কক্ষ থেকে ভুয়াপ্রশ্নপত্র ফাঁসকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে দুইটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, ফেইসবুক মেসেঞ্জার এর কথোপকথোন এর ২৬টি স্ক্রীন শর্ট জব্দ করা হয়।

অপারেশন কমান্ডার মেজর মোঃ হাসান আরাফাত এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে আরো জানা যায়, অভিযানের সময় উপস্থিত সাধারণ মানুষের সামনেই গ্রেফতারকৃতরা মিথ্যা প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য এবং বিকাশের মাধ্যমে প্রতারনামুলক ভাবে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেফতারকৃতরা ব্যবহৃত মোবাইল ও ল্যাপটপে ফেইসবুক মেসেঞ্জার এর মাধ্যমে ছদ্ম নাম আবির খান দিয়ে বিভিন্ন পেইজ খুলে মোঃ ছাব্বির আহমেদ সুমন, উজ্জল বিশ্বাস, জুয়েল ও ইয়াছিনদেরকে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র টাকার বিনিময়ে দেওয়ার জন্য কথোপকথোন করে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাবের অপারেশন কমান্ডার জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি