০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছুটিতে এসে নিরাপত্তা প্রহরী কারাগারে 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

গাজীপুরের টঙ্গিস্থ বিউবো’র আঞ্চলিক মেরামত কারখানার নিরাপত্তা প্রহরী মো. রাসেল মিয়া(২৯) টাঙ্গাইলে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে হাজতবাস করছেন। মো. রাসেল মিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার যোগীহাটী গ্রামের মৃত শমসের আলীর ছেলে।

জানাগেছে, গত ৮ এপ্রিল টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা(নং-১৩৪/২০১৯ইং) দায়ের করা হয়। ওই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামূলে গত ৮ আগস্ট ঘাটাইলের যোগীহাটী গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সেই থেকে মো. রাসেল মিয়া টাঙ্গাইল কারাগারে হাজতবাস করছেন। অথচ তার গ্রামের বাড়ি ঘাটাইল উপজেলার যোগীহাটী এলাকায় মো. রাসেল মিয়া কর্মস্থলে দায়িত্ব পালন করছেন বলে প্রচারণা রয়েছে। 

মো. রাসেলের মা মোছা. রেহেনো বেগম জানান, রাসেল ছুটিতে এসে বর্তমানে আত্মীয় বাড়ি গিয়েছে। রাসেলের ভাই মো. রুবেল মিয়া জানান, তার ভাই কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করছেন। 

বিউবো’র গাজীপুরের টঙ্গিস্থ মেরামত কারখানার উচ্চমান সহকারী আব্দুর রহিম জানান, নিরাপত্তা প্রহরী মো. রাসেল মিয়া গত ৭ আগস্ট ৮দিনের ছুটি নিয়ে বাড়িতে গিয়ে আর ফিরে আসেনি। তিনি আরো জানান, ইতোমধ্যে নিয়মানুযায়ী কৈফিয়ত তলবের দুটি চিঠি পাঠানো হয়েছে। আরো একটি পত্র দেয়ার পর প্রতিউত্তরের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

বিউবো’র গাজীপুরের টঙ্গিস্থ মেরামত কারখানার নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ জানান, নিরাপত্তা প্রহরী মো. রাসেল মিয়া ছুটি শেষে আর কর্মস্থলে যোগ দেয়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি