০৩:৪৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসুলিয়ায় ডুবলো পিকনিকের নৌকা, রক্ষা পেল যাত্রীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১ | |
ফাইল ছবি- টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসুলিয়া বিলে যাত্রী নিয়ে একটি পিকনিকের নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন হতাহত হয়নি। 

বৃহস্পতিবার (২২ জুলাই) দুপুরে বাসাইল উপজেলার বাসুলিয়ার (চাপড়া বিল) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ। 

তিনি জানান, যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছিল। এ ঘটনায় সবাইকে উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ বা আহত নেই। ডুবে যাওয়া নৌকটিও উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদ উপলক্ষে বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা গ্রামের ৩৫-৩৬ জন পিকআপ ভ্যান ও সাউন্ড সিস্টেম ভাড়া নিয়ে পিকনিক স্পট বাসুলিয়া (চাপড়া বিল) বেড়াতে আসেন। পরে সেখানে একটি নৌকা ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘুরতে থাকেন। সাউন্ড সিস্টেমে গানের তালে তালে নাচানাচির এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা সবাইকে উদ্ধার করা হয়েছে।

নৌকার একাধিক যাত্রী বলেন, আমরা ঈদ উপলক্ষে বাসুলিয়ায় বেড়াতে আসি। সেখান থেকে একটি নৌকা ভাড়া নিয়ে বিলটির বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করি। বক্সে গানের তালে তালে সবাই নাচছিল। এক পর্যায়ে নৌকা ডুবে যায়। পরে অন্যান্য নৌকার যাত্রীদের সহযোগিতায় সবাই উঠে আসি। আমাদের কেউ নিখোঁজ নেই। সবাই সুস্থ আছে। অল্পের জন্য রক্ষা পেয়েছি। তবে আমাদের ৩৫-৩৬টি মোবাইল ও কিছু টাকা ডুবে যাওয়া নৌকাটিতে রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি