১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাঁধা দিয়েছে বলে অভিযোগ করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩০ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে সরকার কর্তৃক নৃশংসভাবে হত্যা, ন্যাক্কারজনক হামলা, নারকীয় তান্ডব এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার হরণের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচী পালন করে জেলা বিএনপি।
 
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃত্বে বিক্ষোভ বের হলে পুলিশ তাতে বাঁধা দেয়। এসময় ব্যানার টানাটানি নিয়ে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে তাদের ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

বিক্ষোভ মিছিলে অংশ নেয় টাঙ্গাইল জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ছাইদুল হক ছাদু, সহ-সভাপতি আতোয়ার রহমান জিন্নাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান আনিছ, সাংগঠনিক সম্পাদক আরশাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিকসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলা বিএনপি টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিলে পুলিশ অতর্কিতভাবে হামলা চালিয়েছে। এসময় তারা ব্যানার ছিনিয়ে নিয়ে গেছে। এসময় পুলিশ জানিয়েছে সরকারের বিরুদ্ধে কোন ধরনের কর্মসূচী করতে দেয়া হবে না।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন বলেন, গুরুত্বপূর্ন এলাকায় অনুমতি ছাড়াই বিএনপি তাদের কর্মসূচী পালন করতে চায়। এতে তাদের সেখানে কর্মসূচী পালন করতে নিষেধ করা হয়েছে। তবে তাদের বাঁধা দেয়া হয়নি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি