০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

তিনদিন ধরে ডেঙ্গু শনাক্ত পরীক্ষা বন্ধ রোগীদের ভোগান্তি চরমে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ডেঙ্গু শনাক্তের কিট সংকটের কারণে গত তিনদিন ধরে ডেঙ্গু শনাক্ত পরীক্ষা বন্ধ রয়েছে। ফলে জ্বরে আক্রান্তরা ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে। 

একই অবস্থা বিরাজ করছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিক গুলোতে।

সূত্র জানায়, ২ আগষ্ট থেকে কিট সংকটের কারণে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল ডেঙ্গু শনাক্ত করা বন্ধ রয়েছে। একই সংকট চলছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ এ উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠা বেসরকারি ক্লিনিকেও। ফলে জ্বরে আক্রান্তরা ডেঙ্গু শনাক্ত  করার জন্য রাজধাণী ঢাকাসহ বিভিন্ন জেলা শহরের বড় হাসপাতালে গিয়ে ভিড় করছে।

উপজেলার পাথরঘাটা গ্রামের শিল্পী আক্তর, বহুরিয়া গ্রমের জুলেখা বেগমসহ অনেকেই জানান, জ্বর নিয়ে কুমুদিনী হাসপাতালে আসার পর ডাক্তার ডেঙ্গু পরীক্ষা করতে বলেন। কিন্ত ডেঙ্গু শনাক্তের কিট না থাকায় হাসপাতালে পরীক্ষা করা যাচ্ছে না। এজন্য তারা বাড়ি ফিরে যাচ্ছেন বলে জানান। 

মির্জাপুর কুমুদিনী হাসপাতালের সহকারী জেনারেল ম্যানেজার অনিমেশ ভৌমিক জানান কিট না থাকার কারনে রোববার তাদের হাসপতালে ডেঙ্গু শনাক্ত করতে আসা কয়েকজনকে টাঙ্গাইল সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

সদরের বংশাই রোডে অবস্থিত বেসরকারি ক্লিনিক বংশাই ডিজিটাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হারুন অর রশিদ বলেন ১৪৫ টাকার কিট ৪০০ টাকাতেও পাওয়া পাওয়া যাচ্ছে না। 

কুমুদিনী হাসপাতালে স্থাপিত সিএইচআরএফ ল্যাবের ইনচার্জ সৌমিত্র চক্রবর্তী জানান, প্রতিদিন তাদের ল্যাবে ৫০/৬০ জন রোগীর ডেঙ্গু পরীক্ষা হত। কিন্তু কিট সংকটের কারনে গত তিনদিন ধরে ডেঙ্গু শনাক্তের পরীক্ষা করা বন্ধ রয়েছে। ফলে এসব রোগী তাদের রোগ শনাক্ত না করে ফেরৎ চলে যাচ্ছে। এ বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ বলেন কিট সংকটের কারনে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গেু পরীক্ষা হচ্ছেনা। 

রোগী আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে পাঠানো হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি