১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ছাত্রদলের মত বিনিময় সভা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) চেয়ারপার্সন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির  আন্দোলনকে বেগমান করার লক্ষ্যে ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রমকে আরো গতিশীল করতে  টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকালে উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিহাদ হোসেন ডিপটির পরিচালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পার্থ দেব মন্ডল, আরো বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারন সম্পাদক রিয়াদ মো. ইকবাল হোসেন, সহ-সাধারন সম্পাদক মো, সিরাজুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক  মশিউর রহমান রনি, টাঙ্গাইল জেলা ছাত্রদলের (ভারঃ) সভাপতি  সালেহ মোহাম্মদ শাফী ইথেন, (ভারঃ) সাধারন সম্পাদক  মো. নুরুল ইসলাম (ভিপি) দেলদুয়ার উপজেলা ছাত্রদলের সভাপতি রবিন মীরবত , কলেজ ছাত্রদলের  সভাপতি  মো, জাহিদ হাসান, সাধারন সম্পাদক মীর মাহাবুর রহমান রাসেল প্রমুখ। 

মত বিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি’র) চেয়ারপার্সন তিন বারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির  এক দফা আন্দোলনের কর্মসূচীর ঘোষনা চান। বক্তরা আরো বলেন, দেশে আজ গণতন্ত্র নেই আইনের শাসন নেই।  

এ সময় নাগরপুর দেলদুয়ারের ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।  

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি