০৪:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে করোনা আক্রান্ত নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেনু বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ১টার দিকে তিনি ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

বৃহস্পতিবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম। 
 
নিহত রেনু বেগম উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত এমারত হোসেনের স্ত্রী। 

জানা গেছে, রেনু বেগম গত শুক্রবার ঢাকায় বোনের বাসা থেকে গ্রামের বাড়িতে ফিরেন। ঢাকা থেকে ফেরার খবরে রবিবার (২৬ এপ্রিল) তার বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করেন। সোমবার (২৭ এপ্রিল) রাতে তার করোনা শনাক্তের বিষয়টি মির্জাপুরের স্বাস্থ্য বিভাগ জানতে পারে। 

মঙ্গলবার (২৮ এপ্রিল) চিকিৎসার জন্য তাকে ঢাকার কুর্মিটুলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
 
মির্জাপুরে এ পর্যন্ত ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মির্জাপুরে আসা নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে কাজ করা ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ৭ এপ্রিল তাঁকে ঢাকায় কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে সুস্থ হয়ে ২৩ এপ্রিল তিনি বাড়িতে ফিরেছেন। ২৭ এপ্রিল শনাক্তকৃত দুজনের মধ্যে রেনু বেগমের মৃত্যু হয়।

মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাকসুদা খানম বলেন, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রেনু বেগমের মরদেহ ঢাকার আল-মারকাযুল ইসলামী আস-সালাফী তার মরদেহ দাফনের দায়িত্ব নিয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি