০৮:৪৮ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্বাস্থ্যবিধি কি জানেনা ভূঞাপুরের মার্কেটে আসা ক্রেতারা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

দিন যত যাচ্ছে ততই শপিংমল, মার্কেট ও ফুটপাতের দোকানগুলোতে মানুষের উপচে ভিড় বেড়েছে। স্বাস্থ্যবিধি কি তার ধারণা নেই ক্রেতাদের। ঈদকে সামনে রেখে বিপনি-বিতানগুলোতে বেচাকেনাও বেড়েছে। কিন্তু ব্যবসায়ীরা সামাজিক দূরত্ব নিশ্চিতের কোন উদ্যোগ গ্রহণ না করায় করোনাভাইরাসের ঝুঁকি বহুগুনে বেড়ে গেছে। তবে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি বেশি লক্ষ্য করা গেছে। এমন চিত্র দেখা গেছে টাঙ্গাইলের ভ‚ঞাপুরে শপিংমল, মার্কেট ও দোকানপাটগুলোতে।
 
জানা গেছে, গত ১৩ মে টাঙ্গাইলের জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারীতে সকল দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। তবে  প্রশাসনের এমন কঠোর নির্দেশনা থাকা সত্বেও দোকানপাট বন্ধে কোন পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। যার ফলে নুন্যতম স্বাস্থ্যবিধি না মেনে সেই পুরনো ভঙিতেই চলছে কেনা কাটার ধুম। অন্যদিকে ভ‚ঞাপুর পৌরসভার বিভিন্ন প্রবেশ মুখে বেরিকেট দিয়ে জনসাধারণের প্রবেশে বাঁধা সৃষ্টি করছে পুলিশ। প্রবেশ মুখ উপজেলার শিয়ালকোল, আজমতের মোড়, গণেশের মোড় ও পূর্ব ভূঞাপুর কালীভিটায় পুলিশ বাঁশের বেরিকেট দিয়ে সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। কিন্তু তবুও ফেরানো যাচ্ছে মানুষজনকে। মানুষজন কৌশল করে পুলিশকে ভুল তথ্য দিয়ে শহরে প্রবেশ করছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান, এ ব্যপারে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি