০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ

সহস্রাধিক শিক্ষানবীশ চালককে লাইসেন্স দিল বিআরটিএ

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১২ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশে শুরু হয়েছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন। এ উপলক্ষে সরকারের সেবা সমূহ সাধারণ জনগনের দোরগোড়ায় পৌছে দিতে টাঙ্গাইল বিআরটিএ’র অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। 

এর অংশ হিসাবে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রাঙ্গণে শনিবার থেকে (১১ জানুয়ারী) শিক্ষানুবিশ চালকদের লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এতে এক হাজারের বেশি শিক্ষানুবিশ চালককে লাইসেন্স প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন। 

এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ টাঙ্গাইল সদর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) মো. আবু নাঈম, ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী থানার ওসি  মো. চান মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি