১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিটেকে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

বিটেক সংবাদদাতা | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০১৬ | | ৩০০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের নতুন ভর্তিকৃত (বি.এসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে অ্যাকাডেমিক ভবনের ২১০ নম্বর কক্ষে বিটেক প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।

শিক্ষার্থী ওবায়দুর রহমান সজীবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটেকের প্রিন্সিপাল ড. ইঞ্জিনিয়ার মো. আতাউল ইসলাম।

এছাড়াও অ্যাসোসিয়েট প্রফেসর আব্দুল মজিদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কবীর হোসেন পাটোয়ারী, চীফ ইন্সট্রাক্টর মাহমুদুল হক, ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের লেকচারার মোঃ মনোয়ার হোসেন, লেকচারার মাসুম বিল্লাহ, লেকচারার নুরুল ইসলাম নাহিদ, জুনিয়র ইন্সট্রাক্টর হরশংকর রায়, কোর্স কো-অর্ডিনেটর মোঃ সেলিম মিয়া, ছাত্রসংগঠন স্টুডেন্টস ইউনিটি অব বিটেকের (সাবটেক) সভাপতি রাশেদুল হাসান রাতুলসহ সকল ডিপার্টমেন্টের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম আয়োজন কমিটি-২০১৬ এর সদস্য সচিব লেকচারার নাজির হোসাইন।

এরপর উপস্থিত নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা। পরিচিতি পর্বের পর বক্তারা দেশে বস্ত্র শিক্ষার গুরুত্ব, কর্মক্ষেত্রের পরিবেশ, জব সেক্টরের বর্তমান অবস্থা, দেশীয়-আন্তর্জাতিক চাহিদাসহ নানা বিষয়ের উপর কথা বলেন।

প্রধান অতিথি ড. ইঞ্জিনিয়ার মো. আতাউল ইসলাম তার বক্তব্যে জ্ঞান অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য নবীনদের আহ্বান জানান। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের মঙ্গল কামনা করেন।

পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

প্রসঙ্গত, এ বছরের জুনের ১৮ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলোজি অনুষদের তত্ত্বাবধানে ৯ম ব্যাচের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি