১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে "জাতীয় পতাকা মিছিল" কর্মসূচি পালন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে সম্মিলিত সামাজিক আন্দোলনের "জাতীয় পতাকা মিছিল" কর্মসূচি পালিত হয়েছে।

"মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িক, শোষন-বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোল, সন্ত্রাস-জঙ্গীবাদ-দূনীতি প্রতিরোধ ও সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত কর” এই শ্লোগনে সারা দেশের সঙ্গে এক যোগে টাঙ্গাইল জেলা সম্মিলিত সামাজিক আন্দোলন এ কর্মসূচীর আয়োজন করে।

রোববার (১ ডিসেম্বর) সকালে স্থানীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি সাজ্জাদ খোশনবীশ-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রৌফ রিপন, জেলা নিরাপদ সড়ক চাই-এর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ঝান্ডা চাকলাদার, সংগঠনের সহ- সভাপতি সাইদুল ইসলাম মিন্টু, বিশিষ্ট ক্রিড়া সংগঠক ও নারী নেত্রী কামরুন্নাহার মুন্নি, জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আসাদুজ্জামান সোয়েব, ছাত্রনেতা হাফিজ হাসনাত আপেল, খন্দকার সিফাত, রুহুল আমিন, শিকর এর প্রধান উপদেষ্টা আহমেদ শুভ ও শিকড় পরিবারের ঐশী অরিন নীলা, আরিফুর রহমান, ইমরান হোসেন উৎস, শেখ বসির আহমেদ ও হামিম সিদ্দিকী পৃথিবী প্রমূখ।

জাতীয় পতাকা মিছিলে অংশ গ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ টাঙ্গাইল জেলার সর্ব স্তরের জনগণ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি