১২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছেলেধরা গুজব ও গণপিটুনি না দেওয়ার বিষয়ে পুলিশের ব্যাপক প্রচারণা

ছেলেধরা সন্দেহে তিন নারীকে পুলিশে দিল এলাকাবাসী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে ছেলে ধরা গুজবে কান না দেওয়া, কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে পুলিশে সোপর্দ অথবা পুলিশের অভিযোগ কেন্দ্র ৯৯৯-এ ফোন দেওয়ার বিষয়ে জনসচেতনতা বাড়াতে ব্যাপক প্রচারণা চালিয়েছে সখীপুর থানা-পুলিশ। 

গত দুইদিনে থানার ১৫জন পুলিশ কর্মকর্তা বিভিন্ন ইউনিয়নে ভাগ হয়ে স্কুল, কলেজ ও বাজারে এসব বিষয়ে জনসচেতনতা বাড়াতে সভা-সমাবেশ করে। এদিকে গতকাল বুধবার উপজেলার কুতুবপুর গ্রামে ছেলেধরা সন্দেহে তিন নারীকে আটক করে গ্রামবাসী। পরে গ্রামবাসী ওই তিন নারীকে পিটুনি না দিয়ে পুলিশে খবর দেয়। 
      

 জানা যায়, বুধবার দুপুরে উপজেলার কুতুবপুর ইকুরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে তিনজন নারীর কাছে বড় পুটলা দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। ওই তিন নারী অসংলগ্ন কথাবার্তা বললে তাঁদের আটক করে গ্রামবাসী। পরে পুলিশে সোপর্দ করা হয়।
         
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, সারাদেশে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে বিভিন্ন স্থানে কয়েকজনকে হত্যা করা হয়েছে। যারা হত্যাকা-ে জড়িত তাঁরা ফৌজদারি অপরাধ করেছে। গণপিটুনির শিকার হওয়া অধিকাংশ মানুষ মানসিক ভারসাম্যহীন বা নিরীহ ও দরিদ্র শ্রেণির। কেউ এসব গুজব ছড়িয়ে কাউকে হত্যা বা গণপিটুনি দিয়ে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, এসব গুজব রোধে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্কুল, কলেজ, বাজার ও জনবহুল স্থানে পথসভা ও গণসংযোগ করা হচ্ছে। আমাদের এ প্রচারণা চালানোর কারণে গতকাল বুধবার ছেলেধরা সন্দেহে তিন নারীকে গণপিটুনি না দিয়ে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। তিনি বলেন- মঙ্গলবার উপজেলা সব গ্রাম পুলিশকে থানায় এনে এসব বিষয় বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও থানার কমপক্ষে ১৫ জন পুলিশ কর্মকর্তাকে উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভায় ভাগ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও জনবহুল স্থানে সচেতনতামূলক সভা-সমাবেশ করার জন্য পাঠানো হয়।
    
আটক হওয়া ওই তিন নারীর বিষয়ে তিনি বলেন, ওই তিন নারীর দুইজনের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার উথুরা গ্রামে। বাকি একজন নারী মানসিক ভারসাম্যহীন বলে মনে হচ্ছে। উথুরা গ্রামের ওই দুই নারী পুলিশের জিজ্ঞাসাবাদে জানান, তাঁরা সখীপুরের বড়চওনা গ্রামে চিকিৎসার জন্য কবিরাজ বাড়ি এসেছিল। তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ভালুকা থানা-পুলিশ ওই দুই নারীর বিষয়ে খোঁজ-খবর নিচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি