১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

দেলদুয়ারের মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হওয়ার মামলায় গ্রেফতার হয়নি কেউ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০১৬ | | ৩০৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নলশোধা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও নলশোধা গালর্স স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম স্থানীয় বখাটে যুবকদের হাতে লাঞ্ছিত হওয়ার মামলায় এখন পর্যন্ত কোন আসামীকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ ।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, ঈদ উল-আযহার তৃতীয় দিন টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নের নলশোধা পশ্চিম পাড়ায় ঈদ উপলক্ষে এলাকার ছেলে মেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সন্ধ্যার পর এ অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার ছেলেদের সাথে স্থানীয় বেশ কিছু বখাটে যুবকের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। পরে রাতেই সুষ্ঠ বিচাররের উদ্দেশ্যে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কয়েক জন গ্রামবাসীকে সাথে নিয়ে নলশোধা মধ্যপাড়ার দিকে রওনা হয়। তারা নলশোধা দিঘীর পাড়ে আসলে মনির হোসেন তার দলবল সাথে নিয়ে লাঠি শোটা নিয়ে তাদের উপর হামলা চালায়।

হামলাকারীরা এলাকাবাসী আলতাব হোসেন (৪০), আব্বাস আলী (৪৭), লিটন শেখ (৩২), আমীর হামজা (৬০), নূরে আলম সিদ্দিকীকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। এ সময় হামলাকারীদের বাঁধা দিলে গেলে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কে লাঠি দ্বারা আঘাত করে।

এ সময় তাদের কাছে থাকা ৬টি মোবাইল সেট এবং নগদ ৪৫ হাজার টাকা জোর পূর্বক ছিনিয়ে নেয়।

পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ভর্তি করে।

এ ঘটনার পর গত ১৬ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নিজে বাদী হয়ে মনির হোসেন কে প্রধান আসামী করে দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ০৬ ।

মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম জানান, থানায় মামলা করার পর আসামীরা দেখে নেবে বলে নানা হুমকি ধামকি দিচ্ছে। তিনি সকল আসামীদের গ্রেফতার করে যথাযথ শাস্তির দাবী জানিয়েছেন।

এ ব্যপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ শফিকুল ইসলাম জানান, এ মামলায় এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি