০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুরে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন শিক্ষক-শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে দরিদ্র এক বর্গাচাষীর ধান কেটে দিয়েছেন এলাকার শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার উপজেলার কচুয়া পূর্বপাড়া গ্রামের কৃষক মাহবুব হোসেনের ধান কেটে বাড়ি পৌঁছে দেন কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

জানা গেছে, কৃষক মাহবুব হোসেন পেশায় একজন চা-বিক্রেতা। কচুয়া বাজারে চা বিক্রির পাশাপাশি তিনি এবার ৩৫ শতাংশ জমি বর্গা নিয়ে বোরো চাষ করেন। দুই মাস ধরে চা বিক্রি বন্ধ। হাতে কোনো টাকা পয়সাও ছিল না তার। অভাবের তাড়নায় ধান কাটতে পারছিলেন না।

এমন খবর পেয়ে সখীপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী, এলাকাবাসী ওই কৃষকের ধান কেটে দেয়ার ব্যবস্থা করেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সহযোগিতায় সোমবার সকালে তারা ৩৫ শতাংশ ক্ষেতের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

ধান কাটতে সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, কচুয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইদ্রিস আলী সিকদার, প্রধান শিক্ষক তুলা মিয়া, কচুয়া বাজার বণিক সমবায় সমিতির সভাপতি শামছুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মিন্টু মিয়া, সাইফুল ইসলাম, সাবেক সদস্য আবুল হাশেমসহ আরও অনেকেই।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় গরিব কৃষকের ধান কেটে দেয়ার ক্ষেত্রে সহযোগিতার উদ্যোগ নিয়েছি।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইদ্রিস আলী সিকদার বলেন, এই মহামারিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো আমাদের উচিত।

প্রধান শিক্ষক তুলা মিয়া বলেন, কৃষক ও চা-বিক্রেতা মাহবুবের ছেলে আমাদের বিদ্যালয়ের একজন শিক্ষার্থী। মাহবুব একজন অভিভাবক। এ দুর্যোগে একজন অভিভাবকের পাশে দাঁড়াতে পেরে আনন্দ লাগছে।

বর্গাচাষী মাহবুব বলেন, ধান কাটা নিয়া চিন্তায় ছিলাম। সম্মানী মানুষগুলো আমার ক্ষেতের ধান কেটে দিল। আমার কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি